মাসাইল
১০০%
হাফ শার্ট বা গেঞ্জী পরে নামায আদায় করা
প্রশ্ন
হাফ শার্ট এবং গেঞ্জী পরে যদি কেউ নামায আদায় করে, তাবে তা জায়িয হবে কি-না?
উত্তর
হাফ শার্ট বা গেঞ্জী পরিধান করে নামায পড়তে পারে। তবে যদি কেউ হাফ শার্ট বা গেঞ্জী পরিধান করে কোন মজলিসে বা অনুষ্ঠানে যেতে লজ্জাবোধ করে, তবে তা পরিধান করে নামায পড়া তার জন্য মাকরুহ হবে।
[প্রমাণঃ আহসানুল ফাতাওয়া ৩:৪০৮]