মাসাইল
১০০%
শবীনা করার মান্নত করা
প্রশ্ন
কোন এক ব্যক্তি বলেছেন, আমার রোগ ভাল হলে, শবীনা পড়াব। এখন সে ব্যক্তির রোগ ভাল হলে, শবীনা পড়ানো জরুরী কিনা?
উত্তর
ঐ ব্যক্তির জন্য কোন কিছু করা জরুরী নয়। কেননা আমার রোগ ভাল হলে, শবীনা পড়াব বাক্যটি মান্নতই হয় না। তাই তা পূর্ণ করা ওয়াজিব নয়। তবে তিনি যদি চান, তাহলে শুকরিয়া স্বরূপ মকতব-মাদরাসা ও গরীব-দুঃখীদেরকে কিছু দান-সদকা করতে পারে। তদ্রুপভাবে নিজে নিজে কুরআন খতম করতে পারেন। তবে তা শুকরিয়া স্বরূপ, জরুরী হিসেবে নয়। (দুররে মুখতার, ৩:৭৩৮ ফাতাওয়া দারুল উলূম ১২:১২০)