চাচী, মামী, চাচাত বোন, মামাত বোনদের সাথে দেখা সাক্ষাৎ

প্রশ্ন

যাদের সাথে দেখা দেওয়া শরী‘আত নিষেধ করেছে, বিশেষ করে চাচী, মামী, চাচাত বোন, ফুফাতো বোন, মামাত বোন, আপন শালী, আপন ভাবী এদের মধ্যে কেউ যদি মারা যায় তাহলে এদের লাশ দেখা যাবে কি-না? অথবা এদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় তাহলে তাদের সেবা করা যাবে কি না? অথবা দেখা সাক্ষাত করা সাবে কি না?

উত্তর

শরী‘আত যাদের সাথে জীবিতাবস্থায় দেখা করা নিষেধ করেছে তাদেরকে মৃত্যুর পরও দেখা হারাম এবং অসুস্থ হওয়ার পর দেখাও নিষেধ। সুতরাং, চাচী, মামী, চাচাতো বোন প্রভৃতিদেরকে অসুস্হ ও মৃত্যুর পর দেখাও হারাম, না জায়েয। অবশ্য প্রয়োজনে পর্দার পুরা পাবন্দি করে কোন সেবা সম্ভব হলে করা যাবে। ( প্রমাণঃ #বাদায়িয়ুস সানায়ে-১:৩০৬, #আদদুররূল মুখতার-৬:৩৭১)

চাচী, মামী, চাচাত বোন, মামাত বোনদের সাথে দেখা সাক্ষাৎ | ইসলামী যিন্দেগী