মাসাইল
১০০%
তালাকের পর স্ত্রীর প্রাপ্য
প্রশ্ন
যদি কোন স্বামী তার স্ত্রীকে তালাক দেয়, তাহলে মহর ছাড়া অতিরিক্ত টাকা-পয়সা দিতে হবে কিনা?
উত্তর
যদি কোন ব্যক্তি তার স্ত্রীকে তালাক দেয়, তাহলে মহর ছাড়াও ইদ্দত শেষ হওয়া পর্যন্ত স্ত্রীকে খোরপোষ এবং বাসস্থান দিতে হবে। তবে যদি উক্ত স্ত্রী অবাধ্য হয়, অর্থাৎ দুর্ব্যবহার করে, বদ চলন চলে, তাহলে সে এগুলো পাবে না। মহর পাওনা থাকলে তা অবশ্যই পরিশোধ করতে হবে।
[প্রমাণঃ আলমগীরী ১:৫৫৭ #হিদায়া ২:৪৪৩ #শামী ৩:৫০৫-৫০৬ #ফাতওয়া দারুল উলূম ১০:৩৪৯ #বাদায়িউস সানায়ি ৪:১৬ #কিফায়াতুল মুফতী ৬:৩৭৭]