বিবাহের মহর
প্রশ্ন
বিবাহের সময় মহর ধার্য ছিল ৫০,০০০/- টাকা। আর বিবাহের সময়ই তাকে ৫০,০০০/- টাকার স্বর্ণালংকার দেয়া হয়েছে। পরে বাসর ঘরে আমার স্ত্রী মহরের টাকা চাওয়ায় আমি তাকে বলছি পঞ্চাশ হাজার টাকার স্বর্ণালংকারেই মহরের অন্তর্ভুক্ত। একথা শুনে সে আমাকে দায়মুক্ত করে দেয়। এখন প্রশ্ন হচ্ছে, এভাবে কি মহর আদায় হয়েছে? না পুনরায় মহর আদায় করতে হবে।
উত্তর
বর্ণনা অনুযায়ী আপনার মহর আদায় হয়ে গিয়েছে। কেননা, সেই টাকা বা মালকে মহর বলা হয় যা বিবাহের সময় নির্ধারণ করা হয়। সুতরাং আপনি যদি উক্ত পঞ্চাশ হাজার টাকা মূল্যের অলংকার মহর হিসাবে উল্লেখ্য করে দিয়ে থাকেন তাহলে অবশ্যই মহর আদায় হয়ে গিয়েছে। আর যদি তা স্ত্রীকে উপহার হিসাবে দেয়া হয় থাকে, তাহলে উক্ত স্বর্ণালংকার হাদিয়া হিসেবে গণ্য হবে এবং তা মহরের মধ্যে শামিল হবে না। অবশ্য সর্বাবস্থায়ই দায়মুক্ত হয়ে যাবে।
[প্রমাণঃ আদ দুররুল মুখতার ৩:১৫১ #ফাতওয়া দারুল উলূম৮:২৬৩]