ইমারজেন্সি ব্যলেন্স লোন নেয়া

আহলে হক মিডিয়া২৯ জুলাই, ২০২৫লেনদেন কামাই রোজগার

প্রশ্ন

হযরত খুব জানার ইচ্ছা যে ইমারজেন্সি ব্যলেন্স যা আমরা লোন নিয়ে থাকি, তা পরিশোধের সময় যে ১ টাকা বেশি নিয়ে যায়, তা অনেকেই বলছেন সুদ হবে, আবার অনেকেই ইজারা হয়ে এটা জায়েয আছে। আবার অনেকেই বলছেন পন্য এবং ছামান আলাদা হওয়াতে এটা জায়েয আছে। হযরত বিষয়টা একটু ক্লিয়ার করলে খুব ভাল হয়। প্রয়োজনে মাসআলাটা নেটেও দিয়ে দিবেন আশাকরি। যাতে গুগলে সার্চ দিয়ে দেখা যায়। আমি মালেশিয়া থেকে। আমার নাম সাইফুল্লাহ। বা-রকাল্লাহু ফি হায়াতি।

উত্তর

সার্ভিস চার্জ হিসেবে অতিরিক্ত টাকা নেয়াটা জায়েয হবে। যেহেতু তারা ব্যালেন্স শেষ হয়ে গেলে মেসেজ দিয়ে জানায় যে, ব্যালেন্স শেষ হলে ইমার্জেন্সী ব্যালেন্স নিতে পারবে। সুতরাং বুঝা যায় যে, এটি তাদের একটি সার্ভিস। তাই এর চার্জ হিসেবে অতিরিক্ত এক দুই টাকা নেওয়াটা নাজায়েয হবে না।তবে যদি কর্তৃপক্ষ পরিস্কার বলে দেয় যে, অতিরিক্ত টাকাটা লোন দেয়া টাকার বিনিময়, তাহলে এটি সুদের আওতাধীন হবে। অন্যথায় হবে না।

الإجارةعقدعلىالمنافعبعوضلأنالإجارةفياللغةبيعالمنافع (الهدايةشرحالبداية،كتابالإجارة- 3\231،المكتبةالإسلامية)

ইমারজেন্সি ব্যলেন্স লোন নেয়া | ইসলামী যিন্দেগী