মাসাইল
১০০%
নামাযের কাফফারা বিশ্বাস না করলে
প্রশ্ন
কোন লোক যদি নামাযের কাফফারাকে বিশ্বাস না করে তাহলে তার কি ধরনের গুনাহ হবে?
উত্তর
নামাযের কাফফারা যেহেতু কুরআন হাদীস দ্বারা প্রমাণিত নয়, বরং রোযার কাফফারার উপর কিয়াস করে নির্ধারণ করা হয়েছে তাই এটা কেউ অস্বীকার করলে তাকে কাফের বলা যাবে না। এটা যেহেতু শরীয়তের একটি বিধান এবং ইবাদত, তাই সে ব্যক্তি গুণাহগার ও পথভ্রষ্ট বলে গণ্য হবে। এজন্য তার তাওবা করা উচিত। [প্রমাণঃ ইমদাদুল ফাতাওয়া, ১:৩৩৮ # আযীযুল ফাতাওয়া, ২৫২ # ফাতাওয়ায়ে মাহমূদিয়া, ১০:৯২ # ফাতাওয়া দারুল উলূম, ৪:৩৫৬]