জামে মসজিদে দ্বিতীয় জামা’আত করা

মুফতী মনসূরুল হক সাহেব২ অক্টোবর, ২০২৪নামায

প্রশ্ন

মসজিদে ইমাম ও মুআযযিন এবং নামাযের সময় নির্ধারিত থাকার পরও স্থান সংকুলান না হওয়ার কারণে দ্বিতীয় জামা’আত করা যাবে কি-না?

উত্তর

প্রশ্নের বিবরণ অনুযায়ী উক্ত মসজিদে দ্বিতীয়বার জামা’আত করা যাবে না। সুতরাং মসজিদে মুসল্লীগণের স্থান সংকুলান না হলে, সংকুলান হওয়ার মত ব্যবস্থা করা উচিত। আর ব্যবস্থা গ্রহণের পূর্ব পর্যন্ত পার্শ্ববর্তী কোন মসজিদে জামা’আতের সাথে মুসল্লীগণ নামায আদায় করবেন। [প্রমাণঃ রুদ্দুল মুহতার ১:৫৫৩ # আল মাবসূত ১:১৩৫ # হিনদিয়্যাহ, ২:৪৫৬]

জামে মসজিদে দ্বিতীয় জামা’আত করা | ইসলামী যিন্দেগী