মাসাইল
১০০%
মৃত ব্যক্তির চোখে বা মুখে সুরমা লাগানো
প্রশ্ন
অনেক দেখা যায়, মেয়েলোক মারা গেলে, তাদের চোখে বা কপালে সুরমা লাগিয়ে দেয়া হয় এবং সুরমা দিয়ে যোগ চিহ্ন দেয়া হয়। শরী‘আতের দৃষ্টিতে এর হুকুম কি?
উত্তর
মৃত ব্যক্তির চোখে সুরমা লাগানো বা কপালে সুরমা দিয়ে যোগ চিহ্ন দেয়া কোনাটাই প্রমাণিত নয়। এটা সম্পূর্ণ ভিত্তিহীন কাজ। তবে মৃত ব্যক্তি চাই পুরুষ হোক বা মহিলা হোক, উভয়ের চুলে বা দাড়িতে এবং নামাযের মধ্যে যে সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ ব্যবহৃত হয়, যেমন- নাক, কপাল, হাটু ইত্যাদিতে কর্পূর লাগানোর হুকুম রয়েছে। সুরমা ইত্যাদি লাগানোর কোন প্রমাণ পাওয়া যায় না। কাজেই সুরমা লাগানো বা যোগ চিহ্ন দেয়া ঠিক হবে না।
[প্রমাণঃ হিদায়া ১:১৭৯# ফাতাওয়া দারুল উলূম ৫:২৪৮]