মসজিদে কা’বার ছবি

মুফতী মনসূরুল হক সাহেব১ জানুয়ারি, ২০২৬মসজিদ মাদরাসা, আযান ইক্বামাত ও ইমাম মু‘আযযিন

প্রশ্ন

মসজিদের ভিতরের কা’বা শরীফের ফটো রাখা হয়েছে; কিন্তু তাতে অনেক মানুষের ছবিও দেখা যায়। এমতাবস্থায় সে কা’বা শরীফের ছবি মসজিদের ভিতর রাখা ঠিক কিনা?

উত্তর

একান্ত প্রয়োজন ছাড়া শরী‘আত কাউকে কোন প্রাণীর ছবি আঁকা’বা যন্ত্র দিয়ে ছবি উঠানোর অনুমতি দেয়নি। আর কোথায়ও বাইতুল্লাহ শরীফের ফটো রাখার কোন ফজীলতও কুরআন-হাদীসে বর্ণনা করা হয়নি। মুসলমানদের ঐতিহ্য হিসাবে কেউ রাখতে চাইলে তা রাখতে পারে। তবে তার জন্য শর্ত হল সে মসজিদের ছবিতে প্রাণীর স্পষ্ট কোন ছবি থাকতে পারে না। প্রশ্নোক্ত কা’বা শরীফের ফটোর সাথে যে সমস্ত মানুষের ছবি রয়েছে সেগুলি যদি এমন ছোট বা অস্পষ্ট হয় যে, কোন দৃষ্টিসম্পন্ন লোকের সামনে সে ফটোগুলো জমিনে রেখে দিলে সে সোজা হয় যে, কোন দৃষ্টিতে সে ছবিগুলির নাক, কান ইত্যাদিসহ বিস্তারিত আকৃতি দেখতে পারে না অথবা যদি উক্ত ছবিগুলো মানুষের পিছন দিক থেকে উঠানো থাকে কিংবা সেগুলোর মাথা মোছা থাকে, তাহলে এরূপ ছবিযুক্ত কা’বা শরীফের ফটো ঘরে বা মসজিদে টাঙ্গিয়ে রাখা জায়িয আছে। অন্যথায় নয়। তবে কোন একান্ত অপরাগতা ছাড়া কোন প্রাণীর ছবি তোলা সর্বাবস্থায় নাজায়িয এ হারাম।

উল্লেখ্য, জায়িযের সুরতে মসজিদের পশ্চিম পার্শ্বেরদেয়ালে কোন চিত্র না ঝুলানোই ভাল। একান্ত ঝুলাতে হলে একটু উপরে ঝুলারনা যেতে পারে যেন মুসল্লীদের স্বাভাবিক দৃষ্টিতে না আসে। কেননা, এতে নামাজের একাগ্রতা নষ্ট হয়। [প্রমাণঃ বাদায়িউস সানায়ি ১:১১৫; তাকমিলায়ে ফাতহুল মুলহিম ১৫৫,১৫৯ জাওয়াহিরুল ফিকহ ৩:২০১ ও ২০৮]