কুরবানির পশুর গুরুত্বপূর্ণ অংশবিশেষ নিজে খাওয়ার জন্য রাখা

মুফতী মনসূরুল হক সাহেব১৪ ডিসেম্বর, ২০২৫কুরবানী ও আক্বিকা

প্রশ্ন

কুরবানির সময় অনেক কুরবানিদাতা স্বীয় পশুর গুরুত্বপূর্ণ অংশ যেমন: কলিজা, পায়ের হাড় ইত্যাদি গুরুত্বপূর্ণ অংশবিশেষ নিজে খাওয়ার জন্য রেখে, কেবল গোশত গরিবদের মাঝে বণ্টন করে। এমতাবস্থায় কি কুরবানি শরীয়তসম্মত হবে ?

উত্তর

হ্যাঁ, হবে। শুধু তাই নয়, যদি কুরবানীকৃত পশুর পুরোটাই নিজের জন্য রেখে দেয়, তবুও কুরবানী হবে। তবে এমনটি না করে গরীবদের তিন ভাগের এক ভাগ দেয়া উত্তম।

কুরবানির পশুর গুরুত্বপূর্ণ অংশবিশেষ নিজে খাওয়ার জন্য রাখা | ইসলামী যিন্দেগী