ভাতের মধ্যকার কালো ভাতের হুকুম

মুফতী মনসূরুল হক সাহেব৩ জানুয়ারি, ২০২৬কুরবানী ও আক্বিকা, বিবিধ

প্রশ্ন

ভাতের যে কালো ভাত থাকে, সেটা খাওয়া যায় কি-না?

উত্তর

হানাফী মাযহাবের একটা বিশেষ কায়দা এই যে, খবীস জিনিষ খাওয়া হারাম। এ কায়দার উপর ভিত্তি করে হযরত থানবী রহ. জানোয়ারের হারাম মগজ খাওয়া থেকে বিরত থাকতে বলেছেন এবং তিনি উল্লেখ করেছেন যে, সুস্থ রুচিবোধ সম্পন্ন ব্যক্তিগণ যদি কোন জিনিষ ঘৃণা করে, তাহলে তার মধ্যে মাকরূহ হওয়ার হুকুম প্রমাণিত হয়। এ ব্যাপারে যেহেতু পরিষ্কার কোন বর্ণানা নেই, সেজন্য একে অর্থাৎ ভাতের ভিতর যে কালো ভাত থাকে, সেটা খাওয়া অনুচিত বলা যেতে পারে। [প্রমাণঃ ইমদাদুল মুফতীন ৯১৭]

ভাতের মধ্যকার কালো ভাতের হুকুম | ইসলামী যিন্দেগী