মাজারে মান্নত করা

মুফতী মনসূরুল হক সাহেব৫ জানুয়ারি, ২০২৬কসম ও মান্নত

প্রশ্ন

কোন পীরের মাজারে গরু-ছাগল, টাকা-পয়সা, শিরণী ইত্যাদি মান্নত করা জায়েয আছে কিনা?

উত্তর

মান্নত একমাত্র আল্লাহ তা‘আলার নামে বা আল্লাহ তা‘আলার সুন্তুষ্টির জন্যই হয়ে থাকে। আল্লাহ তা‘আলার সন্তুষ্টির জন্যই হয়ে থাকে। আল্লাহ ছাড়া অন্য বা কারোর জন্য মান্নত করা জায়েয নয়। অতএব, কোন পীর-বুযুর্গের নামে বা তার মাজারে গরু, ছাগল ইত্যাদি মান্নত করা জায়েয হবে না, বরং এ ধরনের মান্নত নাজায়েয ও হারাম। এমনিভাবে প্রতি বছর মৃত্যু দিবস উপলক্ষে, সাওয়াবের কাজ মনে করে কোন নির্দিষ্ট দিনে উরস, শিরণী ইত্যাদি করা নাজায়েয ও বিদ‘আত।

(ফাতাওয়া শামী ২:৪৩৯, দারুল উলূম ১২:৯৯, ইমদাদুল ফাতাওয়া ২:৫৫৫, মাহমূদীয়া ১:২১০)

মাজারে মান্নত করা | ইসলামী যিন্দেগী