বে-নামাযী বা অমুসলিমের হাতের রান্না খাওয়া

মুফতী মনসূরুল হক সাহেব৩ জানুয়ারি, ২০২৬কুরবানী ও আক্বিকা, সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি

প্রশ্ন

কোন বে-নামাযী বা অমুসলিমের হাতের রান্নাকৃত হালাল খাদ্যদ্রব্য আহার করা দ্বীরদার-পরহেযগার ব্যক্তির জন্য জায়িয কিনা বা উহা রূহনিয়্যাত জন্য ক্ষতিকর কি-না?

উত্তর

কুরআন শরীফ আল্লাহ তা‘আলা মুশরীকদের অপবিত্র বলেছেন। কিন্তু এর দ্বারা বাহ্যিক অপবিত্রতাকে বুঝানো উদ্দেশ্য নয় বরং আত্মীক অপবিত্রতাকে বুঝানো হয়েছে। বাহ্যিক দিক দিয়ে তারা নাপাক বা অপবিত্র নয়। ফলে বাহ্যিক পবিত্রতার সাথে সম্পৃক্ত আহকামের ব্যাপারে বাতিনী অপবিত্রতার কারণে কোন পরিবর্তন হবে না। সুতরাং কোন অমুসলিমের হাতের রান্নাকৃত খাবার ততক্ষন পর্যন্ত খাওয়া জায়িয যতক্ষন পর্যন্ত নাপাক কিছু দেয়ার ব্যাপারে নিশ্চিত না হওয়া যায়।

আর যদি খাবার অপবিত্র কোন কিছু মেশানোর ব্যাপারে নিশ্চিতভাবে জানা থাকে তখন তা সম্পূর্ণরূপে হারাম হবে।

বে-নামাযী ব্যক্তির হাতের রান্নাকৃত খাবার খাওয়া জায়িয আছে। তবে যদি তাকে সর্তক করা উদ্দেশ্য হয় তাহলে খাবে না। আর যদি উক্ত বে-নামাযী পবিত্রতার পাবন্দী না করে, বরং অধিকাংশ সময় অপবিত্র ও অপরিচ্ছন্ন থাকে তাহলে তার হাতের রান্নাকৃত খাবার বর্জন করাই উত্তম। বে-নামাযী বা অমুসলিম ব্যক্তির রান্নাকৃত খাবার খেলে রূহানিয়্যাতে প্রভাব পড়াটাই স্বাভাবিক। [ফাতাওয়া আলমগীরী ৫:৩৪৭; ইমদাদুল ফাতাওয়া ৪:১৫৫, ৪:২৭০]

বে-নামাযী বা অমুসলিমের হাতের রান্না খাওয়া | ইসলামী যিন্দেগী