গরীব ব্যক্তির কুরবানী

মুফতী মনসূরুল হক সাহেব১৬ সেপ্টেম্বর, ২০২৬কুরবানী ও আক্বিকা

প্রশ্ন

এক জন গরীব ব্যক্তি যার উপর কুরবানী কোন ভাবেই আবশ্যক নয়। এমতাবস্থায় মহল্লার পাঁচ/দশ জন যুবক মিলে টাকা দিয়ে ঐ গরীব ব্যক্তি কে একটা পশু ক্রয় করে দেন। এবং পশুটি সে কুরবানী করেন। এক্ষেত্রে তার কুরবানী হবে কি ? না কি শুধুই গোস্ত খাওয়া হবে ? এখানে উভয় পক্ষের  সওয়াবের ফায়সালা কি হবে ?

উত্তর

হ্যাঁ, নফল কুরবানী হবে। সেই সাথে যারা দান করেছেন, তাদের দানের সওয়াবও হবে ইনশাআল্লাহ।

ولو وهب لرجل شاة فضحى بها الموهوب له أجزأته عن الاضحية لأنه ملكها بالهبة والقبض، فصار كما لو ملكها بالشراء (بدائع الصنائع، كتاب التضحية-4/218

عَنْأَنَسِبْنِمَالِكٍقَالَ: قَالَرَسُولُاللهِصَلَّىاللَّهُعَلَيْهِوَسَلَّمَ: إِنَّالصَّدَقَةَلَتُطْفِئُ غَضَبَالرَّبِّوَتَدْفَعُمِيتَةَالسُّوء