রুকূ সিজদায় ‍তিনবারের অধিক তাসবীহ্ পড়া

মুফতী মনসূরুল হক সাহেব১০ ফেব্রুয়ারি, ২০২৪আযান ইক্বামাত ও ইমাম মু‘আযযিন

প্রশ্ন

জামা’আতে নামায পড়ার সময় ইমাম সাহেবের রুকু-সিজদার মধ্যে তিনবারের বেশী তাসবীহ পাঠ করা মাকরূহ্ হবে কি? আর যদি মুক্তাদীগণ তিনবারের বেশী যেমন-৫/৭ বার পড়ে, তাহলে নামাযের কোন ক্ষতি হবে কি-না?

উত্তর

ইমামের জন্য তিনবারের বেশী তাসবীহ্ পড়া মাকরূহ্ হবে না। বরং ইমাম সাহেবের জন্য রুকূ-সিজদার তাসবীহ্ ধীরস্থির ভাবে পাঁচবার পড়া মুস্তাহাব। যাতে করে মুক্তাদীগণ কমপক্ষে তিনবার পড়তে পারেন। তবে পাঁচবারের অধিক পড়া মাকরূহ্ হবে। কিন্তু যদি মুক্তাদীগণ রুকূ-সিজদার তাসবীহ্ তিনবারের বেশী পড়েন, তাতে নামাযের কোন ক্ষতি হবে না।[প্রমাণ: ফাতাওয়া শামী ১:৪৬১-৪৬২, # আহসানুল ফাতাওয়া ৩:২৯৫]

রুকূ সিজদায় ‍তিনবারের অধিক তাসবীহ্ পড়া | ইসলামী যিন্দেগী