১৪ প্রকারের মহিলা ব্যতিত আরও যাদেরকে বিবাহ করা হারাম
প্রশ্ন
জনৈক ব্যক্তি বলেছেন পবিত্র কুরআনে যে সমস্ত মেয়েদের সাথে বিবাহ হারাম ঘোষণা করা হয়েছে তাদের ন্যায় আরও কিছু মহিলাকে বিবাহ করা হারাম। প্রশ্ন হচ্ছে সে ব্যক্তির কথা যদি সঠিক হয়, তহালে তারা কারা? আপন চাচাতো ভাইয়ের মেয়েকে বিবাহ করার বিষয়ে শরী‘আতের হুকুম কী?
উত্তর
পবিত্র কুরআনে যে সমস্ত মেয়েদের বিবাহ করা হারাম ঘোষনা করেছেন, তাদের মতো আরো কিছু মহিলাকে বিবাহ করা শরী‘আতের দৃস্টিতে হারাম। যথাঃ
(১) চার এর অধিক মহিলা বিবাহ করা।
(২) ঘনিস্টতম দুই মহিলাকে এক সাথে বিবাহ বিবাহ করা অর্থাৎ এমন দুইজন দুধ সম্পর্কীয় বা নসবী মহিলাকে একত্রে এ একসাথে বিবাহ করা, যে কোন দিক থেকে তাদের একজনকে পুরুষ মানলে অন্য জনের সাথে পরষ্পরের বিবাহ সহীহ হবে না। যেমন, ফুফু এবং ভাতিজিকে এক সাথে বিবাহ করা।
(৩) স্বাধীন মহিলাকে বিবাহ করার পর কোন ক্রীতদাসীকে বিবাহ করা।
(৪) অন্য পুরুষের তালাকপ্রাপ্তা স্ত্রীকে ইদ্দতকালে বা স্বামী মৃত্যুর, ইদ্দাৎবর্তী স্ত্রীকে বিবাহ করা।
(৫) অমুসলিম মহিলাকে বিবাহ করা।
(৬) মহিলার জন্য স্বীয় গোলামকে বিবাহ করা।
(৭) স্বামীর জন্য তিন তালাকপ্রাপ্তা স্ত্রীকে বিবাহ করা (অন্য কারো সাথে বিবাহ হয়ে তার মৃত্যু বা তালাকের পর ইদ্দত পালনের আগে)।
(৮) যে মহিলার সাথে যিনা করেছে বা যৌন উত্তেজনার সাথে তাকে স্পর্শ করেছে বা চুম্বন করেছে এমন মহিলার মেয়ে নাতি বা উপরস্হ কোন মহিলা যেমন- মা, নানীকে বিবাহ করা।
উল্লেখ্য, আপন চাচাত ভাইয়ের মেয়েকে বিবাহ করা শরী‘আতের দৃষ্টিতে সম্পূর্ণ জায়িয।
[প্রমাণঃ ফাতওয়ায়ে আলমগীরী ১:২৭৩#তাবঈনুল হাবাইক ২:১০১]