কাফফারার টাকা দিয়ে ইয়াতীমখানা নির্মাণ

মুফতী মনসূরুল হক সাহেব৯ অক্টোবর, ২০২৪রোযা ও ইতিকাফ

প্রশ্ন

কাফফারার টাকা দিয়ে ইয়াতীমখানার জন্য জমি ক্রয় করা জায়িয হবে কি-না?

উত্তর

কাফফারার টাকাগুলো যাকাত নেয়ার উপযোগী গরীবদেরকে মালিক বানিয়ে দিয়ে দিতে হবে। কাফফারার টাকা দিয়ে ইয়াতীমখানার জন্য জমি ক্রয় করলে যেহেতু গরীব-মিসকীনকে মালিক বানিয়ে দেয়া হয় না, তাই তা জায়িয হবে না এবং এভাবে দিলে কাফফারা আদায় হবে না।

[প্রমাণঃ জাওয়াহিরুল ফিকহ ১:৩৯২# ফাতাওয়া শামী ২:৩৪৪# ফাতাওয়া দারুল উলূম ৬:৪৪৭]

কাফফারার টাকা দিয়ে ইয়াতীমখানা নির্মাণ | ইসলামী যিন্দেগী