মাসাইল
১০০%
বন্যার্তদের টাকা গরীব মানুষদের জন্য খরচ করা
প্রশ্ন
বন্যা উপলক্ষ্যে আমার কাছে বেশ কিছু টাকা বন্যার্তদের জন্য জমা হয়েছে। প্রায় সব টাকাই সুনামগঞ্জের বন্যার্তদের জন্য খরচ করা হয়েছে। এখন আমার কাছে আবার কিছু টাকা আসছে। উক্ত টাকা কি আমি আমার এলাকার গরীব মানুষদের জন্য খরচ করতে পারি?
উত্তর
যদি টাকাদাতাগণ উক্ত টাকা ব্যয়ের নির্ধারিত খাত বলে থাকেন, তথা বন্যার্তদের জন্যই তা ব্যবহার করতে হবে। তাহলে উক্ত টাকা অন্য খাতে ব্যবহার করা জায়েজ নয়। সেই হিসেবে আপনার কাছে আসা বন্যার্তদের জন্য বরাদ্দকৃত টাকা বন্যার্তদের জন্যই ব্যবহার করতে হবে। অন্য খাতে ব্যয় করা জায়েজ হবে না। তবে যদি দাতাগণ আমভাবে গরীব মানুষদের জন্য ব্যয়ের জন্য অনুমতি প্রদান করে থাকে, তাহলে ব্যবহার জায়েজ হবে।