মক্কায় যাবার পর স্বামী মারা গেলে, ইদ্দত আদায়
প্রশ্ন
স্বামী ও স্ত্রী একসাথে হজ্জে গমণ করেছে। মক্কায় যাবার পর হঠাৎ করে স্বামী অসুস্থ্ হয়ে পড়ে। অবশেষে স্বামী মারা যায়। এমতাবস্থায় উক্ত স্ত্রীলোক কী করবে? ইদ্দত কিভাবে ও কোথায় আদায় করবে? তার কি হজ্জ করা উচিত হবে? দয়া করে জানাবেন।
উত্তর
উক্ত স্ত্রীলোক তার হজ্জ মুলতবী করবে না। বরং যথার্থভাবে হজ্জ আদায় করবে। তবে প্রয়োজনীয় কাজ ছাড়া নিজ হোটেল বা বাসস্থান থেকে বাহিরে যাবে না এবং ইদ্দতকালীন যেসব বিষয় মানা আবশ্যক সেদিকে খেয়াল রাখবে যেমন, গহনা, অলংকার ইত্যাদি পরিধান করবে না।
وإن كان بينها وبين منزلها مسيرة سفر فصاعدا، وبينها وبين مكة دون ذلك فعليها أن تمضى عليها (بدائع الصنائع، زكريا-2/301، الفتاوى التاتارخانية-3/474، رقم-4889، رد المحتار، زكريا-3/466، كرتاشى-2/465)
فإنكانإلىكلمنبلدهاومكةأقلمنمدةالسفرتخيرتأوإلىأحدهماسفردونالآخرتعينأنتصيرإلىالآخر (فتحالقدير،زكريا-2/426،اشرفية-2/426،كويته-2/330)