কুরবানীর জন্তু তিন দিনের মধ্যে কুরবানী না করা

মুফতী মনসূরুল হক সাহেব১০ অক্টোবর, ২০২৪কুরবানী ও আক্বিকা

প্রশ্ন

কারো উপর কুরবানী ওয়াজিব হওয়া সত্ত্বেও যদি সে কুরবানী না করে, তাহলে তার হুকুম কি? এমনিভাবে যদি কুরবানীর জন্তু ক্রয় করার পরও তিন দিনের মধ্যে কুরবানী না করে, তবে যে জানোয়ারটি খরিদ করেছিল, সেটি কি করা হবে?

উত্তর

কারো উপর কুরবানী ওয়াজিব ছিল, কিন্তু সে তিনদিনের মধ্যে কুরবানী করেনি, তাহলে তার উপর একটি ছাগল বা ভেড়া অথবা একটি গরু, মহিষ বা উটের সাতভাগের একভাগের মূল্যে সদকা করা ওয়াজিব।

কুরবানীর জন্তু কেনা সত্ত্বেও কুরবানীর সময়ের মধ্যে যদি সে কুরবানী না করে, তাহলে অবিলম্বে সেই জন্তুই সদকা করা ওয়াজিব। উল্লেখিত অবস্থায় সে ঐ জন্তু নিজে যবেহ করে গরীবদের মধ্যে বন্টন করবে। কিন্তু, সে উক্ত জন্তুর গোশত খেতে পারবে না এবং কোন ধনী লোককেও দিতে পারবে না। এটা শুধু ফকীর-মিসকীনদেরই হক।

কুরবানীর জন্তু তিন দিনের মধ্যে কুরবানী না করা | ইসলামী যিন্দেগী