ফরজ নামাযের পর সুন্নাত আদায়ে বিলম্ব করা

মুফতী মনসূরুল হক সাহেব৮ অক্টোবর, ২০২৪নামায

প্রশ্ন

ফরজ নামায আদায়ের পর কয়েক মিনিট পাখা দ্বারা বাতাস করে এরপর সুন্নাত নফল আদায় করায় কোন ক্ষতি আছে কি?

উত্তর

ফরজ নামায আদায়ের পর সেই নামাযের ওয়াক্তের মধ্যে যখন মন চায়, তখনই সুন্নাত-নফল আদায় করা যায়। এতে ফরজ নামাযের কোনরূপ ক্ষতি হবে না; আর তা নষ্ট হওয়ার তো কোন প্রশ্নই আসে না। তবে উজর ব্যতীত ওয়াক্তী সুন্নাত নামায আদায় অযথা বিলম্ব করা অনুচিত, যথাসম্ভব বিলম্ব না করে ফরযের সাথে সাথেই তা আদায় করা উত্তম।

উল্লেখ্য যে, ৩/৪ মিনিট বিলম্বে সুন্নাত আদায় করায় তা নষ্ট হয়ে যাবে, এরূপ কথা সম্পূর্ণ ভিত্তিহীন। তাছাড়া শরী‘আতের মাসআলা-মাসাইল সম্পর্কে যাদের সঠিক জ্ঞান নেই, তাদের জন্য ফাতওয়া প্রদান করা জায়িয নয়।

[প্রমাণঃ শামী ২:২২# তিরমিযী শরীফ ১:৯৮ # শামী ২:২২# ফাতাওয়া দারুল উলূম ৪:২০৭# আহসানুল ফাতাওয়া ৩:৪৯১]

والافضل في النفل غير التراويح المنزل الا لخوف شغل عنها والاصح افضلية ما كان اخشع واخلص...الخ (فتارى شامي:2/22)

ফরজ নামাযের পর সুন্নাত আদায়ে বিলম্ব করা | ইসলামী যিন্দেগী