নাপাক পানীয় পান করা

মুফতী মনসূরুল হক সাহেব৫ জানুয়ারি, ২০২৬কুরবানী ও আক্বিকা, বিবিধ

প্রশ্ন

বিশ্বস্তসূত্রে জানতে পারলাম যে, কোকাকোলা মধ্যে ৫% অ্যালকোহল আছে। যা অপবিত্র বস্তু দিয়ে তৈরী করা হয়েছে। সুতরাং, এই অপবিত্র পানীয় যদি কেউ পান করে, তাহলে তার আমলের দিক দিয়ে কোন ক্ষতি হবে কি?

উত্তর

অ্যালকোহল প্রকৃতপক্ষে কড়া মদেরই একটি উপকরন মাত্র। বিশেষ পক্রিয়ায় তার নেশার ভাবটা দূর করে অ্যালকোহল নাম দেয়া হয়। যদি সেটা খেজুর, আঙ্গুর বা মুনাক্কা থেকে তৈরি করা হয়, তবে তা সম্পূর্ন হারাম। অপরদিকে যদি গম, যব, বরই ও আলু ইত্যাদি থেকে তৈরি করা হয়, তবে অধিকাংশ ইমামগনের মতে প্রয়োজনবোধে এই পরিমাণ পান করা জায়িয আছে, যা থেকে নেশা সৃষ্টি হয় না। সাধারণ দেশীয় ঔষুধ ও পানীয়তে ব্যবহৃত অ্যালকোহল, গম, যব, বরই ইত্যাদি থেকেই তৈরি হয়।

অপরদিকে ঔষুধ ও পানীয়তে অ্যালকোহল বা মদ মেশানোর পর যদি কোন রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে তার মূল অস্তিত্ব ও পদার্থকে নিঃশেষ করে দেয়া হয়, তখন সেটা আর অ্যালকোহল থাকে না। বরং অন্য জিনিসে রূপান্তরিত হয়ে যায়। এই অবস্থায় সমস্ত ইমামের নিকটই এর ব্যবহার জায়িয আছে। সুতরাং, কোকাকোলাবা এই ধরনের পানীয়ের মধ্যে অ্যালকোহল মেশানো সত্ত্বেও প্রথমোক্ত অ্যালকোহল না হওয়ায় বা তার মূল অস্তিত্ব ও পদার্থ বিলীন হয়ে যাওয়ার ফলে প্রয়োজনে এর ব্যবহার কোন অসুবিধা নাই। তবে পান করার সময় লবন মিশিয়ে নিলে তা সিরকার মত হয়ে যায়। তখন আর কোন সন্দেহ থাকে না। [প্রমাণঃ ফাতহুল কাদীর ৯:৩৪, হিদায়া ৪:৪৮৩, ফিকহী মাকালাত ১:২৫৩-২৫৫]

নাপাক পানীয় পান করা | ইসলামী যিন্দেগী