কববের উপর বাতি জ্বালানো
প্রশ্ন
কবরের উপরে বাতি জ্বালানো জায়িয কি?
উত্তর
কবরের উপরে বা কবরের পার্শ্বে বাতি দেয়া শরীয়তে কুসংষ্কার বলে আখ্যায়িত হয়েছে। বস্তুত: এটা হিন্দুয়ানী প্রথা- যা অগ্নিপূজক পৌত্তলিকদের সাদৃশ্য। এ কারণে হাদীস শরীফে এ ব্যাপরে কঠোরভাবে নিষেধাজ্ঞা এসেছে।
হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে, “রাসূলুল্লাহ ﷺ ঐ সমস্ত লোকদেরকে অভিসম্পাত করেছেন, যারা কবর যিয়ারতের জন্য কবরস্থানে উপস্থিত হয় এবং ঐ সমস্ত লোকদের, যারা কবরের উপর সৌধ তৈরী করে ও বাতি প্রজ্জ্বলিত করে।”
[প্রমাণঃ আবূ দাউদ শরীফ, ২:৪৬১ # নাসাঈ শরীফ, ১:২২২ # মিশকাত শরীফ, ১:৭১ # রাহে সুন্নাত, ১৯২]
অন্য এক হাদীসে হযরত আয়িশা রা.থেকে বর্ণিত আছে, রাসূল্লাহ ﷺ ইরশাদ করেছেন, “কেউ যদি ইসলাম ধর্মের মধ্যে এমন কিছু আবিষ্কার করে, যা ইসলামের মধ্যে নেই, তাহলে তা গর্হিত।” সুতরাং কবরে বাতি দেয়া জঘন্য অপরাধ ও কুসংস্কার। তাই এ থেকে নিজেও বেঁচে থাকতে হবে এবং মুসলমানদেরও সতর্ক করতে হবে। [ফাতাওয়া মাহমূদিয়া, ১০:৮৭]
ولا يربع ولايجصص للنهي عنه ولايطين ولايرفع عليه بناء....الخ (الدرالمختار:2/237)