ইফরাদকারীর জন্য উমরা করা

মুফতী মনসূরুল হক সাহেব৯ অক্টোবর, ২০২৪হাজ্জ

প্রশ্ন

হজ্জে ইফরাদকারী হজ্জের পূর্বে উমরা করতে পারবে কি-না?

উত্তর

হজ্জে ইফরাদকারী হজ্জের পূর্বে উমরা করতে পারবে না। কারণ, ইফরাদকারী ব্যক্তি মীকাত অতিক্রম করার সময় শুধু হজ্জের নিয়্যত করে। তাই ইফরাদকারী ব্যক্তি মক্কায় পৌঁছে যে তাওয়াফ করবে তা উমরার তাওয়াফ হবে না। বরং তাওয়াফে কুদূম হবে। আর হজ্জের পূর্বে উমরা হজ্জ তামাত্তু কারীই করবে। ইফরাদকারীর জন্য ইহার সুযোগ নেই। হ্যাঁ, হজ্জের কাজ শেষ করে ১৩ই যিলহজ্জের পর উমরাহ করতে পারে। তবে তার জন্য উত্তম হল বাইতুল্লাহ শরীফের নফল তাওয়াফ বেশী বেশী করে করা।

[প্রমাণঃ মু’আল্লিমুল হুজ্জাজ ১৯৫# ফাতাওয়া শামী ২:৫০২]

لايجوز ان يفسخ نية الحج بعد ما احرم به ويقطع افعاله ويجعل احرامه وافعاله للعمرة. (رد المحتار:2/502)

ইফরাদকারীর জন্য উমরা করা | ইসলামী যিন্দেগী