দেয়ালে চিত্র অংকন করা

মুফতী মনসূরুল হক সাহেব৩ জানুয়ারি, ২০২৬বিবিধ, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি

প্রশ্ন

বিবাহ বা অন্য কোন অনুষ্ঠানে আমাদের দেশে ঘরের মাঝখানে, দেয়াল বিভিন্ন চিত্র অংকন করা হয়ে থাকে। যাকে আলপনা বলা হয়, এটা জায়িয কি-না?

উত্তর

ছবি দু’ধরণেরঃ (১) প্রাণবিহীন, (২) প্রাণীর ছবি। প্রাণীর ছবি ঘরে আঁকা বা লটকানো সর্বাবস্থাই নাজায়িয ও হারাম। প্রাণবিহীন জিনিষের ছবি তোলা, আঁকা ঘরে রাখা বা ব্যবহার করা জায়িয আছে। যেমন, গাছপালা, ফুল-ফল, ও পাহাড়-পর্বত ইত্যাদির ছবি। দেয়ালে প্রাণবিহীন বস্তুর দৃশ্য আঁকা যায়। তবে তা নামাযের স্থানের সম্মুখপানে না হওয়া বাঞ্চনীয়। [শামী ১:৬৪৭]

দেয়ালে চিত্র অংকন করা | ইসলামী যিন্দেগী