বিধর্মীদের বাড়ীতে যাওয়া

মুফতী মনসূরুল হক সাহেব৫ জানুয়ারি, ২০২৬কুরবানী ও আক্বিকা, বিবিধ, সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি

প্রশ্ন

ইসলাম বিরোধী অর্থাৎ বিধর্মীদের বাড়ীতে খাওয়া বা পান করা জায়িয কি-না? অনেকে হারাম, আবার অনেকে বলে- জায়িয আছে। শরী‘আতের বিধান জানতে চাই।

উত্তর

বিধর্মীদের পাকানো বা হাতের তৈরি অন্য সব ধরনের হালাল খাদ্য-দ্রব্য খাওয়া ও পান করা জায়িয আছে। তবে শর্ত হল খানার পাত্র পরিষ্কার পাক হতে হবে। যদি তাদের খানা ইসলামী শরী‘আত অনুযায়ী হারাম বা নাপাক হওয়া জানা যায়, তাহলে উক্ত খানা খাওয়া জায়িয নয়। মনে রাখতে হবে, বিধর্মীদের বাড়ীতে খাওয়া জায়িয আছে বলে কোন প্রয়োজন ছাড়াই তাদের বাড়ীতে খাওয়া-দাওয়া করা যাবে না। একান্ত প্রয়োজনেই কেবল খাওয়ার অনুমতি রয়েছে। [ফাতাওয়া আলমগীরী ৫:৩৪৭, ইমদাদুল ফাতাওয়া ৪:১১৫,৪:১০৭ ফাতাওয়া মাহমূদিয়া ৮:২৬২]