দস্তখত দ্বারা তালাক

মুফতী মনসূরুল হক সাহেব৩ ফেব্রুয়ারি, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

স্বামী-স্ত্রীর মাঝে মনোমালিন্য হওয়ায় উভয় পক্ষের অভিভাবক এসে তাদেরকে বিবাহ বিচ্ছেদের জন্য চাপ দেয় এবং উভয়ের নিকট হতে শুধু দস্তখত নিতে নেয়। তবে মুখে তালাক সম্পর্কিত কিছু উচ্চারণ করা হয়নি। এমতাবস্থায় তালাক ও বিবাহ বিচ্ছেদ হবে কি-না?

উত্তর

জিজ্ঞাসায় বর্ণিত পন্থায় দস্তখত নেয়ার দ্বারা স্ত্রী তালাক হবে না। কেননা, তালাকের জন্য স্বামীর মুখে ‘তালাক’ শব্দ উচ্চারণ করা অথবা লিখে দেয়া জরুরী। আর এখানে উক্ত দু’টি বিষয়ের মধ্য হতে কোন একটিও পাওয়া যায়নি। [প্রমাণঃ আল-বাহরুর রায়িক্ব ৩:২৪৬ # ফাতওয়া মাহমূদিয়া ১০:৩৮৪]

দস্তখত দ্বারা তালাক | ইসলামী যিন্দেগী