বংশসূত্র প্রমাণিত করণ

মুফতী মনসূরুল হক সাহেব৩ ফেব্রুয়ারি, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

জনৈক ব্যক্তির বিবাহের পাঁচ মাস পর তার স্ত্রী একটি সন্তান প্রসব করে। এ সন্তানের বংশসূত্র নির্ণয়ের পদ্ধতি কি হবে? উল্লেখ যে, বর্তমানের এই স্বামী-স্ত্রীর সাথে আগে থেকেই ভালবাসার সষ্পর্ক ছিল।

উত্তর

ইসলামী বিধান মুতাবিক বিবাহের ছয় মাস পর বা এর চেয়ে বেশী সময় অতিবাহিত হওয়ার পর কারো স্ত্রী কোন সন্তান প্রসব করলে সে সন্তান উক্ত স্বামীর ঔরসজাত সন্তান হিসেবে স্বীকৃত হবে এবং উক্ত স্বামী থেকেই এ সন্তানের বংশসূত্র নির্ণয় করা হবে। পক্ষান্তরে বিবাহের পর ছয়মাস অতিবাহিত হওয়ার পূর্বেই যদি কোন স্ত্রী সন্তান প্রসব করে, তাহলে এ সন্তান উক্ত স্বামীর ঔরসজাত সন্তান হিসেবে বিবেচিত হবে না। এ সন্তান অবৈধ সন্তান। আরঅবৈধ সন্তানের বংশসূত্র তার মা থেকে নির্ণয় করা হয়ে থাকে। সুতরাং, বর্ণানা অনুযায়ী উক্ত সন্তান অবৈধ সন্তান হবে এবং তার বংশসূত্র মা থেকে নির্ণয় করা হবে।অবশ্য স্বামী যদি এ সন্তানকে নিজের বলে দাবী করে তাহলে পিতা থেকে বংশসূত্র প্রমাণিত হবে।

[ফাতাওয়া হিন্দিয়া, ১:৫৪০ #আল-মাবসূত, ৬:৫৪ ফাতাওয়ায়ে আলমগীরী, ১:৫৩৬ #ফাতাওয়ায়ে দারুল উলূম, ৭:১১২]

বংশসূত্র প্রমাণিত করণ | ইসলামী যিন্দেগী