মাসাইল
১০০%
পালক সন্তানের বিয়েতে পালক পিতার নাম উল্লেখ করা সহীহ না
প্রশ্ন
শরী‘আতের দৃষ্টিতে পালিত ছেলে বা মেয়ের বিয়ের সময় পালক পিতার নাম উল্লেখ করে বিয়ে পড়ানো যাবে কি-না। না আসল পিতার নামই উল্লেখ করতে হবে?
উত্তর
জন্মদাতা পিতা প্রকৃত পিতা, তাই সর্বদা সন্তান তার জন্মদাতা পিতার সাথে সম্পৃক্ত করবে। শুধুমাত্র লালন-পালনের কারণে কেউ সন্তানের পিতা হয় না। যেমন, মহান রাব্বুল ‘আলামীন পবিত্র কুরআনুল কারীমে সূরায়ে আহযাবের মধ্যে ইরশাদ করেছেন “এবং আল্লাহ তোমাদের পোষ্য পুত্রদেরকে তোমাদের পুত্র করেননি। এগুলো তোমাদের মুখের কথা মাত্র। আল্লাহ ন্যায় কথা বলেন এবং পথ প্রদর্শন করেন”। অন্য আয়াতে বলেন, “তোমরা তাদেরকে (আসল) পিতৃ পরিচয়ে ডাক। এটাই আল্লাহর কাছে ন্যায়সঙ্গত”।
বিবাহ সময় পিতার নাম নেয়া শরী‘আতে জরুরী নয়। তবে নিতে হলে জন্মদাতা পিতার নাম উল্লেখ করে বিবাহ পড়াতে হবে।[প্রমাণঃ সূরা আহযাব ৪৫]