হায়াত বৃদ্ধি ও হ্রাস পাওয়া

মুফতী মনসূরুল হক সাহেব৬ জানুয়ারি, ২০২৬ঈমান আক্বাইদ, বিবিধ

প্রশ্ন

কোন কোন কাজের দ্বারা মানুষের হায়াত বাড়ে? আর কোন কোন কাজের দ্বারা মূলতঃ মানুষের হায়াত হ্রাস পায়?

উত্তর

নেক কাজ করার দ্বারা মানুষের হায়াত বৃদ্ধি পায়। তেমনিভাবে সিলাহরাহমী তথা আত্নীয়তার সম্পর্ক রক্ষা করার দ্বারাও হায়াত বৃদ্ধি পায়। পক্ষান্তরে গুনাহ করার দ্বারা হায়াত হ্রাস পায়। তেমনিভাবে আত্নীয়তার সম্পর্ক ছিন্ন করার দ্বারাও হায়াত কমে যায়। তবে হায়াত বৃদ্ধি পাওয়া ও হ্রাস পাওয়া দ্বারা মূলত উদ্দেশ্য হচ্ছে, হায়াতে বরকত হওয়া বা না হওয়া। [মিশকাত শরীফ ২:৪১৯]

وعن انس قال قال رسول الله صلى الله عليه وسلم من احب ان يبسط له في رزقه وينسأله فى اثره فليصل رحمه . متفق عليه مشكوة - ٤١٩/٢

হায়াত বৃদ্ধি ও হ্রাস পাওয়া | ইসলামী যিন্দেগী