মাসাইল
১০০%
ফরজের পূর্বের সুন্নাত কাযা কারীর ইমামত
প্রশ্ন
ইমাম সাহেব ফজর বা যুহরের সুন্নাতে মুআক্কাদাহ না পড়ে ইমামতী করতে পারবেন কি-না? যদি কেউ করে ফেলেন, তবে নামাযের কোন ক্ষতি হবে কি-না?
উত্তর
ইমাম সাহেব সুন্নাতে মুআক্কাদাহ না পড়ে ইমামতী করতে পারবেন। তাতে নামাযের কোন ক্ষতি হবে না। আর এতে মুক্তাদীদের নামাযের মধ্যেও কোন প্রকার ক্ষতি হবে না।
ইমামের জন্য নির্দিষ্ট সময়ের পাবন্দী করা জরুরী।জামা‘আত শুরু হওয়ার আগেই যেন সুন্নাত আদায় হয়ে যায়, তার প্রতি বিশেষ লক্ষ্য রাখা কর্তব্য। হ্যাঁ, যদি কোন উযরের কারণে কোন সময় ইমামের দেরী হয়ে যায়, তবে মুক্তাদীদের জন্য ইমামকে সুন্নাত পড়ার সময় দেয়া উচিত। আর যদি সুন্নাত পড়ার সুযোগ না হয়, তাহলে সুন্নাত পড়া ব্যতীত ইমামতী করলে কোন অসুবিধা হবে না। [প্রমাণ: আহসানুল ফাতাওয়া ৩:২৮৬ # ফাতাওয়া দারুল উলূম ৩:৯]