টুপির হুকুম

মুফতী মনসূরুল হক সাহেব২ অক্টোবর, ২০২৪নামায

প্রশ্ন

আজকাল অনেকে খালি মাথায় নামায পড়েন। সে সম্পর্কে হুকুম কি? অনেকে শুধু নামাযের সময় মাথা ঢাকেন। নামায শেষে টুপি পকেটে নিয়ে বেরিয়ে যান। এ সুন্নাত কি শুধু নামাযের জন্যই প্রযোজ্য?

উত্তর

বিনা উযরে খালি মাথায় নামায পড়া ফুকাহায়ে কিরামগণ মাকরূহ্ লিখেছেন। টুপি শুধু নামাযের জন্য খাস নয়, বরং সর্বদা মাথায় টুপি পরা সুন্নাত। সুতরাং নামায শেষে টুপি পকেটে রাখা সুন্নাত তরীকার পরিপন্থী।

টুপির হুকুম | ইসলামী যিন্দেগী