১ম বৈঠকে তাশাহহুদের পর দরূদ ও দু‘আ পড়া

মুফতী মনসূরুল হক সাহেব৫ অক্টোবর, ২০২৪নামায

প্রশ্ন

চার রাকা’আতওয়ালা ফরজ ও সুন্নাত নামাযের প্রথম বৈঠকে তাশাহহুদের পরে দরূদ শরীফ দু’আয়ে মাসূরা ইত্যাদি পড়তে হবে কি-না?

উত্তর

নির্ভরযোগ্য ফাতাওয়ার গ্রন্থাদিতে চার রাক’আত বিশিষ্ট ফরজ, ওয়াজিব ও সুন্নাতে মু‘আক্কাদাহ্ নামাযের প্রথম বৈঠকে শুধুমাত্র তাশাহহুদ পড়ার নির্দেশই বিধৃত হয়েছে। দরূদ শরীফ, দূ‘আয়ে মাসূরা ইত্যাদি পড়া যাবে না বলে স্পষ্ট বর্ণনা রয়েছে। তবে সুন্নাতে গাইরে-মু‘আক্কাদাহ্ যেমন- আসর ও ইশার পূর্বে দু’রাকা’আত বা চার রাকা’আত সুন্নাতে গাইরে-মু‘আক্কাদাহ পড়ার জন্য উম্মতকে উত্সাহিত করা হয়েছে। উক্ত চার রাকা’আতওয়ালা নামাযের প্রথম বৈঠকে তাশাহহুদের পর দরূদ শরীফ ও দু’আয়ে মাসূরা পড়ে শুধু সালাম বাকী রেখে দাঁড়িয়ে যাবে। অতঃপর পুনঃ সানা আউযুবিল্লাহ্ পড়ে পরবর্তী দু’রাকা’আত আদায় করবে। [প্রমাণঃ আদদুররুল মুখতার, ২:১৬-১৮ # আল-বাহরুর রায়িক, ১:৩২৭ # ফাতাওয়া দারুল উলূম, ৪:২৩১ # আহসানুল ফাতাওয়া, ৩:৪৯০ # মাজমুআতুল ফাতাওয়া, ১:২৩৭]

১ম বৈঠকে তাশাহহুদের পর দরূদ ও দু‘আ পড়া | ইসলামী যিন্দেগী