ফুফাত বোনের মেয়েকে বিবাহ করা

মুফতী মনসূরুল হক সাহেব১৪ জানুয়ারি, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

আমি আমার আপন ফুফাতো বোনের মেয়েকে বিবাহ করতে চাই। ফুফাত বোনের মেয়ে আমাকে মামা বলে ডাকে। সে আমার ভাগ্নি। (সম্পর্ক, মামা-ভাগ্নি) আমাদের উভয় পরিবারের ধারণা এটা নাজায়িয। আমি জানি জায়িয। আর জায়িযকে নাজায়িয মনে করা গুনাহ। তাদেরকে অনেক বই থেকে জায়িয এর ফাতওয়া দেখানো হয়েছে। তারা বলে, এখন সব নতুন-নতুন হাদীস বের হয়েছে। তারা বড় এবং অভিজ্ঞ আলেমের নিকট জানতে চায়। আমি বিশেষভাবে আপনাদের সঠিক সাহায্য একান্তভাবে কামনা করি। উল্লেখ্য যে, সামাজিকভাবে এটাকে অত্যন্ত খারাপ দৃষ্টিতে দেখা হয়। তাই এ মুহূর্তে আমার করণীয় কি? জানতে চাই।

উত্তর

আপন ফুফাত বোনের মেয়েকে বিবাহ করা নিঃসন্দেহে জায়িয। এমন কি ফুফাত বোনকেও বিবাহ করা শরী‘আতে জায়িয রয়েছে। যাদেরকে বিবাহ করা হারাম, ফুফাতো বোন বা তার মেয়ে তাদের অন্তর্ভুক্ত নয়।

আপনি সমাজের মানুষদেরকে বুঝাবেন যে, আলাহ তা‘আলা যা হালাল করেছেন তা হারাম মনে করা অপরাধ। এমনকি ঈমান চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং তাদের এ ধারণা ত্যাগ করা চাই।

[প্রমাণঃ সূরা নিসা-২২; ফাতওয়া দারুল উলূম ৭:২০; শামী ৪:৯৯]

ফুফাত বোনের মেয়েকে বিবাহ করা | ইসলামী যিন্দেগী