নামাজের নিয়ত

মুফতী মনসূরুল হক সাহেব২৯ সেপ্টেম্বর, ২০২৫নামায

প্রশ্ন

যদি কোন বেক্তি একাকি নামাজের নিয়ত করে নামাজ শুরু করে এবং তার সাথে যদি অন্য কোন ব্যক্তি নামাজে শরিক হয় তা হলে সেই নিয়তে কি নামাজ হবে? তাহলে ইমামের কি নিয়ত হবে?

উত্তর

হ্যাঁ,শরীক হওয়া ব্যক্তির ইক্তিদা ও নামায শুদ্ধ হবে। ইমাম সাহেবের জন্য নতুন করে কোন নিয়ত করতে হবে না। তার নিজের নামাযের নিয়তই যথেষ্ট হবে।

ولا يحتاج الإمام فى صحة الاقتداء به إلى نية الإقامة حتى لو شرع على نية الانفراد فاقتدى به يجوز (حلبى كبير-251)

নামাজের নিয়ত | ইসলামী যিন্দেগী