মাসাইল
১০০%
স্ত্রী মারা যাওয়ার পর স্বামীর বিবাহ
প্রশ্ন
কোন লোকের স্ত্রী মারা যাওয়ার পর ঐ লোক কতদিন পর বিবাহ করতে পারবে? আর যদি শালীকে বিবাহ করতে চায়, তাহলে কতদিন পরে বিবাহ করতে পারবে?
উত্তর
পুরুষ লোকের কোন ইদ্দত নেই। সুতরাং কোন পুরুষের স্ত্রী মারা যাওয়ার পরেই ঐ পুরুষ কোন মেয়েকে বিবাহ করতে পারবে। শালীকে বিবাহ করতে চাইলেও এ হুকুম। তেমনি ভাবে স্ত্রীকে তালাক দেয়ার পরপরই অন্য কোন মহিলাকে বিবাহ করতে পারবে। তবে স্ত্রীকে তালাক দেয়ার পর শালীকে বিবাহ করতে চাইলে তালাকপ্রাপ্ত স্ত্রীর ইদ্দত পূর্ণ হওয়ার পর করতে হবে। [প্রমাণঃ আদ্দুরুল মুখতার ৩/৫০৩]