রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করা

প্রশ্ন

কোন ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি বা অবমাননা মুলক কথা বলে, তবে তার জন্য শরীয়তের বিধান কি?

উত্তর

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি কোন লোক কটূক্তি বা অবমাননাকর কোন কথা বলে তাহলে তার ঈমান চলে যাবে এবং বিবাহিত হলে তার বিবাহ বন্ধন ছিন্ন হয়ে যাবে। তাকে নতুন ভাবে কালিমা পড়ে তাওবা পড়তে হবে এবং বিবাহ পড়াতে হবে। গ্রামের চেয়ারম্যান, মেম্বার, মাতব্বর ও গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলে জন সম্মুখে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারে। [প্রমাণঃ দুররে মুখতার ৪:২৩১, ফাতাওয়া দারুল উলূম ১২:৩৬২ # ফাতাওয়া মাহমূদিয়া ১৪:৫৩]

রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করা | ইসলামী যিন্দেগী