পুরুষের সতর ঢাকায় বিধান

মুফতী মনসূরুল হক সাহেব১৪ আগস্ট, ২০২৫সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি, পোশাক পরিচ্ছদ

প্রশ্ন

পুরুষের নাভি থেকে হাটুর নীচ পর্যন্ত সর্বদা ঢেকে রাখা ফরয়। এই ফরয তরক করা কি রকম পাপ? অল্প সময় কিংবা সারা দিন ফরয তরক করা কি সমান পাপ?

উত্তর

পুরুষের জন্য অন্য লোকের সামনে নাভি থেকে হাটুর নীচ পর্যন্ত সর্বদা ঢেকে রাখা ফরয। তবে নির্জনে যেখানে কেউ নেই এমন স্থানে এবং স্ত্রীর সামনে নাভি হতে হাটু পর্যন্ত ঢেকে রাখা জরুরী ফরয নয়। তবে বিশেষ দরকার না হলে এ অবস্থায়ও হাটু না খোলাই উত্তম। ইচ্ছাপূর্বক এ ফরয তরক করা কবীরা গুনাহ। আর কবীরা গুনাহ মাফ হওয়ার জন্য শর্ত হল লজ্জিত হয়ে খালেছ দিলে তাওবা করা। সেই সাথে উক্ত গুনাহ পরিহার করতে হবে এবং ভবিষ্যতে উক্ত গুনাহ পুনরায় না করার ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। কবীরা গুনাহ দীর্ঘ সময় করা, আর অল্প সময় করা, উভয় অবস্থায়ই কবীরা গুনাহই হবে। তবে অধিক সময় করলে গুনাহের পরিমাণ এবং শাস্তিও বেশী হবে। (প্রমাণঃ মিশকাত শরীফ ২৬৯-২৭০, হালবী কাবীরা ২০৯, হিদায়া ৪:৪৪৪)