মাসাইল
১০০%
ইহরাম অবস্থায় সুগন্ধী ফল খাওয়া ও তার ঘ্রাণ লওয়া
প্রশ্ন
ইহরাম অবস্থায় কমলা, নাসপতি ও আপেল ইত্যাদি ফলের সুগন্ধি শুকা অথবা ফল খাওয়া কি? কোন্ কোন্ সুগন্ধিযুক্ত ফলের ঘ্রাণ লওয়া মাকরূহ।
উত্তর
ইহরাম অবস্থায় কমলা, নাসপতি ও আপেল ইত্যাদি সুঘ্রাণ সমৃদ্ধ যে কোন ফল খাওয়াতে কোন অসুবিধা নেই। তবে স্বেচ্ছায় ফলের সুঘ্রাণ নেয়া মাকরূহ হবে। এক্ষেত্রে কোন দম ইত্যাদি ওয়াজিব হবে না। [প্রামণঃ ফাতাওয়া আলমগীরী ১:২৪২]
ولا يلزمه شيئ بشم الريحان والطيب والثمار الطيبة مع كراهة شمه. [الهندية: 1/242]