মাসাইল
১০০%
ঈদের নামাযের পরে মু’আনাকা
প্রশ্ন
ঈদের নামাযের পরে মু’আনাকা করা জায়িয আছে কি-না?
উত্তর
কেবর ঈদের নামাযের পরে মু’আনাকা করার যে রীতি প্রচলিত হয়ে গেছে শরী‘আতে এর কোন ভিত্তি নেই। ফুকাহায়ে কিরাম একে মাকরুহ ও বিদ’আত বলেছেন। এমনিতেই যে কোন সময় মুসলমানগণের পারস্পরিক সাক্ষাতের সময় মুসাফাহা এবং অনেক পরে সাক্ষাত হলে মু’আনাকা করা বিধিবদ্ধ। কিন্তু ঈদের নামাযের সাথে এর কোন বিশেষত্ব নেই।
[প্রমাণঃ ফাতাওয়া রশীদিয়া ১৪৮# ফাতাওয়া রহীমিয়া ১:২৮০# শামী ৬:৩৩৬পৃঃ]