হুর মহিলা নাকি পুরুষ

মুফতী মনসূরুল হক সাহেব১ জুলাই, ২০২৩ঈমান আক্বাইদ

প্রশ্ন

বেহেশতে যিনি প্রবেশ করবেন তাকে খেদমতের জন্য হুর দেয়া হবে। হুর মহিলা নাকি পুরুষ? হুর যদি মহিলা হয়ে থাকে তাহলে মহিলা বেহেশতীকে কি দেয় হবে?

উত্তর

হুর মহিলাই হবে, পুরুষ নয়। বেহেশতী মহিলাকে বেহেশতে তার স্বামীকেই দেয়া হবে। তবে যদি কোন মহিলার দুনিয়াতে কারো সঙ্গে বিবাহ না হয়ে থাকে, তাহলে তাকে পছন্দ করার অধিকার দেয়া হবে। সে যাকেই পছন্দ করবে, তার সঙ্গেই বেহেশতে তার বিবাহ হবে। যদি সে কাউকে পছন্দ না করে, তাহলে বেহেশতের মধ্যে তার জন্য একজন পুরুষ তৈরী করে আল্লাহ তা‘আলা তার সঙ্গে বিবাহ দিবেন। [প্রমাণঃ মাজমু’আতুল ফাতাওয়া, ৩/২৬৮ # ফাতাওয়া রহীমিয়া, ৫/২৯০]

হুর মহিলা নাকি পুরুষ | ইসলামী যিন্দেগী