মাসাইল
১০০%
তাবিজ-কবজ দ্বারা বিবাহ আটকিয়ে রাখা
প্রশ্ন
কোন মেয়ে কিংবা পুরুষকে তাবিজ-কবজ বা কুফরী কালাম দ্বারা বিবাহ ত্যাগে বাধ্য করা, অথবা তাবীজ-কবজ দ্বারা ছেলে কিংবা মেয়ের বিয়ে আটকিয়ে রাখা এবং অপর পক্ষের অভিভাবকদের আকৃষ্ট করার চেষ্টা করতে থাকা শরী‘আতের দৃষ্টিতে বৈধ কিনা?
উত্তর
কুফরী কালাম দ্বারা কোন বৈধ উদ্দেশের জন্যও তাবীজ করা হারাম। তবে কাউকে ক্ষতি না করে জায়েয উদ্দেশের জন্য কুরআনের আয়াত বা হাদীসের শব্দ দ্বারা লিখা তাবীজ ইস্তিমাল জায়েয আছে। কিন্তু প্রশ্নে বর্ণিত সুরত সম্পূর্ণ হারাম ও নাজায়েয, কারণ-দুশমনী করে একজনের ছেলে বা মেয়ের বিবাহ বন্ধ করে রাখা এরং তাদেরকে পেরেশান করা হারাম, তাছাড়া নিজের গরজে তাবিজ করার দ্বারা বুঝা যাচ্ছে-অপরপক্ষ স্বাভাবিকভাবে রাযী নয়। এক্ষেত্রে তাবীজ করে অস্বাভাবিক পদ্ধতিতে রাযী করান জায়েয হবে না। [প্রমাণঃ এমদাদুল ফাতাওয়া, ৪:৮৯]