বহু আগে নির্ধারিত মহর আদায়

মুফতী মনসূরুল হক সাহেব১৬ জানুয়ারি, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

আমার পিতার বয়স প্রায় ৭৫ বছর। তিনি বৃটিশ আমলে ৫০ টাকা মহর নির্ধারন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তখন টাকা ছিল রূপার। এখন কথা হল, মোহরের টাকা পরিশোধ করতে হলে কত টাকা দিতে হবে?

আর এ টাকা যদি আমার কোন ভাই আব্বাকে দেন এবং তিনি উক্ত টাকা দিয়ে মহর পরিশোধ করতে চান, তাহলে জায়িয হবে কি? উল্লেখ্য যে, তিনি এখন কোন কাজ-কর্ম করতে পারেন না। তবে জমি-জমা আছে।

উত্তর

যেহেতু বিবাহ করার সময় টাকা ছিল রূপার এবং ঐ সময় এক তোলা রূপা দ্বারা একটি টাকা বানানো হত, তাই সে হিসাবে ৫০ টাকা মহর নির্ধারণ করার অর্থ হল ৫০ তোলা তথা ৫০ ভরি রূপা মহর নির্ধারণ করা। তাই এখন ৫০ ভরি রূপা বা সমমূল্যের টাকা উক্ত মহিলাকে মহর হিসাবে আদায় করে দিতে হবে।

যদি আপনার কোন ভাই যিম্মাদার হয়ে ঐ পরিমাণ টাকা আপনার আব্বার পক্ষ থেকে আপনার আব্বার অনুমতিক্রমে মহর হিসেবে আদায় করে দেয়, তাহলে উক্ত মহর হয়ে যাবে।

[প্রমাণঃ ফাতওয়া শামী ৩:১৪০ #ফাতওয়া মাহমূদীয়া ১৩:২৪৯ #ফাতওয়া দারুল উলূম ৮:২৪০]

বহু আগে নির্ধারিত মহর আদায় | ইসলামী যিন্দেগী