ভোটার পরিচয় পত্রের জন্য ছবি তোলা

প্রশ্ন

ভোটার পরিচয় পত্রের জন্য ছবি তোলা জায়িয কি-না?

উত্তর

শরী‘আতের দৃষ্টিতে ছবি তোলা এবং ছবি উঠানো উভয়টাই হারাম ও নাজায়িয। তবে বিশেষ প্রয়োজনে যা না হলেই নয়, সে ক্ষেত্রে প্রয়োজন মাফিক ছবি তোলার অনুমতি রয়েছে। দেশের আইন ও পরিস্থিতির দিকে লক্ষ্য করলে দেখা যায় যে, এ পরিচয় পত্রের প্রয়োজন আছে। কেননা, এটা নাগরিকত্বের প্রমাণসহ আরো অনেক স্থানে এর প্রয়োজন পড়তে পারে। তাই এ দিকে লক্ষ্য করে অনুরূপ ছোট আকারের ছবি উঠানো জায়িয হবে।

উল্লেখ্য, প্রয়োজন যেহেতু মহিলাদেরও হয়ে থাকে, তাই তাদের জন্যও ছবি তুলতে দেওয়া জায়িয হবে। তবে শুধু চেহারার ছবি তুলবে। আর ছবি তোলার পর উক্ত ছবি বিনা প্রয়োজনে অন্য কোন পুরুষকে দেখানো যাবে না এবং প্রয়োজরতিরিক্তগুলো নষ্ট করে দিবে। পুরুষ-মহিলা সকলেই সর্বাবস্থায় ছবি তোলারপর আল্লাহর নিকট তাওবা ইস্তিগফার করবে। [জাওয়াহিরুল ফিকহ ২:২৩২; ক্বাওয়াহিদুল ফিকহ ৮৯; ফাতাওয়া শামী ১:৬৪৮; ফাতাওয়া মাহমূদিয়া ১২:৩৩৩-৩৩৪; ইমদাদুল ফাতাওয়া ৪:২৫৩]

ভোটার পরিচয় পত্রের জন্য ছবি তোলা | ইসলামী যিন্দেগী