স্ত্রীকে মা ডাকা এবং তার বুকের দুধ পান করা

মুফতী মনসূরুল হক সাহেব৩ ফেব্রুয়ারি, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

আমার স্বামী একদিন হঠাৎ আমাকে মা বলে ডাক দেয়। এমন কি আমার বুকের দুধ খেয়ে ফেলে। এখন আমাদের কি করণীয় আছে?

উত্তর

স্বামী স্বীয় স্ত্রীকে মা বলাতে স্ত্রীর উপর কোন প্রকার তালাক পড়ে না এবং স্ত্রী হারামও হয় না। তবে স্ত্রীকে মা বলায় অন্যায়। এর জন্য তাওবা করবে এবং ভবিষ্যত আর কখনো এরূপ বলবে না।

আড়াই বছর বয়সের মধ্যে মহিলার দুধ পান করলে তার সাথে দুধের সম্পর্ক কায়েম হয়। কাজেই প্রশ্নে বর্ণিত দুধ পান দ্বারা দুধের এমন সম্পর্ক সৃষ্টি হয় নাই। যা দ্বারা দুধছেলে বা দুধমেয়ে বলা যায়। সুতরাং, এতে আপনার বিবাহ বন্ধন নষ্ট হবে না। তবে এ কাজে আপনার সম্মতি না থাকলে আপনার স্বামী, আর আপনার সম্মতি থাকলে এর দ্বারা আপনারা দু’জন গুনাহগার হয়েছেন। সুতরাং আপনাদের তাওবা করা জরুরী। [প্রমাণঃ ফাতওয়া রহীমিয়া ৩:২২৪]

স্ত্রীকে মা ডাকা এবং তার বুকের দুধ পান করা | ইসলামী যিন্দেগী