মাসাইল
১০০%
লাইট বন্ধ করে ফজরের জামাআত আদায় করা
প্রশ্ন
সিজদার স্থান দেখতে অসুবিধা হবে না, এমতাবস্থায় লাইট বন্ধ করে ফজরের জামা’আত আদায় করা দূষণীয় কি-না?
উত্তর
অন্ধকারের মধ্যে নামায পড়া সহীহ আছে। সিজাদার জায়গায় দিকে নজর রাখা সুন্নাত। কিন্তু তার জন্য ঐ জায়গা দেখতে পাওয়া বা দেখতে থাকা জরুরী নয়। তবে জামা’আতে নামায পড়ার সময় কাতার সোজা করার জন্য রাত্রে আলোর প্রয়োজন। কাতার সোজা করার পর আর আলোর প্রয়োজন নেই।
সুতরাং কাতার সোজা করতে যদি কোন প্রকার অসুবিধা না হয়, তাহলে লাইট বন্ধ করে ফজরের জামা’আত আদায় করতে কোন অসুবিধা নেই। [প্রমাণঃ শামী ১:৪৭৭পৃঃ]
من آداب الصلوة نظره الى موضع سجوده حال قيامه والى ظهر قدميه حال ركوعه...الخ (شامي:1/477)