গর্ভবতী অবস্থায় তিন তালাক

মুফতী মনসূরুল হক সাহেব৩ ফেব্রুয়ারি, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

এক ব্যক্তির স্ত্রী আট মাসের গর্ভবতী। এমতাবস্থায় তার স্বামী কথা প্রসঙ্গে তার স্ত্রীকে তিন তালাকে বাইন দিয়েছে। এ অবস্থায় তাদের শরী‘আত অনুযায়ী করণীয় কি?

উত্তর

বর্ণনা অনুযায়ী ঐ ব্যক্তির স্ত্রীর উপর তিন তালাক পড়ে উক্ত স্ত্রী তার জন্য সম্পূর্ণরূপে হারাম হয়ে গেছে। সুতরাং, গর্ভবর্তী স্ত্রীর বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত তার খোরপোষ এবং মোহরানা দাবী বাকী থাকলে তা পরিশোধ করে দেয়া ঐ ব্যক্তির দায়িত্ব ও কর্তব্য। শর‘ঈ হালালা ব্যতীত উক্ত স্ত্রীকে দ্বিতীয়বার গ্রহণ করার আর কোন পথ নেই। উল্লেখ্য, অনেকে মনে করে থাকে যে, গর্ভ অবস্থায় তালাক দিলে তালাক পড়ে না; অথবা রাগ হয়ে তালাক দিলে তালাক পড়ে না কিংবা স্ত্রীকে না শুনিয়ে বা স্বাক্ষী রেখে তালাক দিলে তালাক পড়ে না -এসবই ভুল ধারণা। বরঞ্চ উল্লেখিত সব ক্ষেত্রেই তালাক পড়ে যায়। [প্রমাণঃ ফাতওয়া শামী ৩:২৫১# ফাতওয়া আলমগীরী, ১:৪৯ # বাদায়েয়ুস সানায়ে, ৩:১৮৭ # ফাতওয়া দারুল উলূম, ৯:২৫৯]

গর্ভবতী অবস্থায় তিন তালাক | ইসলামী যিন্দেগী