মাসাইল
১০০%
তালাক সম্পর্কিত
প্রশ্ন
একজন স্ত্রী তার স্বামীর অগুচরে একটি ছেলের সাথে ফোনে কথা বলত। স্বামী তা বুঝতে পেরে স্ত্রীকে বলল। তুমি যদি এ কাজটি আর কর তাহলে বিনা তালাকে তালাক। এক্ষেত্র শরীয়তের হুকুম কি ? তাছাড়া এখন স্ত্রী চচ্ছে ছেলেটিকে ফোনে বলার জন্য যে তুমি আমার সাথে আর কথা বলবে না। ত একাজটি স্ত্রী করতে পারবে কি না ? এক্ষেত্র শরিয়তের হুকুম কি ?
উত্তর
স্বামীর উপরোক্ত কথা বলার পর স্ত্রী যদি ঐ ছেলের সাথে কোন ধরণের কথা বলে, তাহলে তালাক পতিত হয়ে যাবে। তাই স্ত্রীর উচিত উক্ত ছেলের সাথে কোন ধরণের কথা না বলা। কথা বন্ধ করে দিলেই হয়। আবার ফোন করে কেন বলতে হবে যে, আর কথা বলবে না। বললে তালাক হয়ে যাবে।
ولا أضافه إلى شرط وقع عقيب الشرط مثل أن يقول لإمرأته أن دخلت الدار فأنت طالق (هداية-2/385)