চামচ দিয়ে বা ছুরি দিয়ে কেটে খাওয়া

প্রশ্ন

চামচ দিয়ে খাওয়ায় কোন দোষ আছে কি? রাসূল ﷺ কখনও চামচ দিয়ে খাদ্য খেয়েছেন কি-না? এরূপ ছুরি দিয়ে কেটে-কেটে গোশত খাওয়ার কি হুকুম?

উত্তর

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও চামচ দিয়ে খাদ্য খাননি। তাই খাদ্য বিনা প্রয়োজনে চামচ বা কাটা চামচ ইত্যাদি দিয়ে খাওয়া সুন্নাতের খিলাফ। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে খেতেন এবং খাওয়ার শেষে আঙ্গুল চেটে পরিষ্কার করতেন। গোশত ইত্যাদি ছুরি দিয়ে কেটে দাঁত দিয়ে ছিড়ে খাওয়া সুন্নাত। তবে জরুরতের বেলায় ছুরি দিয়ে কেটে খাওয়ার অনুমতি আছে। রাসূল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোন কোন সময় ছুড়ি দিয়ে কেটে গোশত খেয়েছেন। কারণ, সেই সময় খুবই শক্ত ছিল। দাঁত দিয়ে কাটার উপযোগী ছিল না। [প্রমাণঃ জাদীদ ফিকহী মাসাইল ১৮০]

চামচ দিয়ে বা ছুরি দিয়ে কেটে খাওয়া | ইসলামী যিন্দেগী